shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

কুয়েতে পুরস্কার জিতলেন ৭ বাংলাদেশি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩১ আগস্ট ২০২১, ২১:১৯

কুয়েত পুরস্কার জিতলেন ৭ বাংলাদেশি

কুয়েত থেকে আল মোল্লা এক্সচেঞ্জের মাধ্যমে বৈধ উপায়ে বাংলাদেশে টাকা পাঠিয়ে লাখ টাকা পুরস্কার জিতেছেন সাত বাংলাদেশি। গত শনিবার কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে লটারির মাধ্যমে আল মোল্লা এক্সচেঞ্জের পক্ষ থেকে বিজয়ীদের প্রত্যেকে এক লাখ টাকার চেক তুলে দেন রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।

পুরস্কার জয়ী বাংলাদেশিরা হলেন- হাসিবুল হাসান, আজাদ হোসেন নুর, ফিরুজ আহমেদ ফরিদ, রাশেদুল ইসলাম, জুনায়েত আহমেদ, মোহাম্মদ আবদুল মানাফ, সবুজ হোসেন।

পুরস্কার বিতরণের সময় উপস্থিত ছিলেন- আল মোল্লা এক্সচেঞ্জের পরিচালক প্রবীণ সিং, জেনারেল ম্যানেজার জন সাইমন, সহকারী নিউটন জোসেফ, মার্কেটিং ম্যানেজার  হুজেফা আব্বাসী এবং বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আবদুল বাতেন।

বিদেশ থেকে বৈধ পন্থায় প্রবাসীদের পাঠানো অর্থ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। বৈধ উপায়ে দেশে টাকা পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের পাশাপাশি বিদেশে থাকা মানি এক্সচেঞ্জ কোম্পানিগুলো বিভিন্ন ধরনের বিভিন্ন সুযোগ-সুবিধা ও সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।