shopner bd
রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩২
×

প্রবাসীদের সেবায় মালয়েশিয়া দূতাবাসে হটলাইন সেবা চালু

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৫ সেপ্টেম্বর ২০২১, ০১:০৭

প্রবাসীদের সেবায় মালয়েশিয়া দূতাবাসে হটলাইন সেবা চালু

মালয়েশিয়া প্রবাসীদের সেবা সহজীকরণের লক্ষ্যে সেবা সংক্রান্ত প্রয়োজনে হাইকমিশন কর্তৃক চালু করা হয়েছে তিনটি হটলাইন নম্বর। শনিবার (৪ সেপ্টেম্বর) কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানানো হয়।

হাইকমিশন কর্তৃক জারিকৃত বিজ্ঞপ্তিটিতে বলা হয়, প্রবাসীদের জন্য হাইকমিশনের সেবা সহজে নিশ্চিত করার লক্ষ্যে তিনটি নিবেদিত মোবাইল নম্বর চালু করা হয়েছে। সেবা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে নম্বরগুলোতে নির্ধারিত সময়ে কল করলে দ্রুততম সময়ের মধ্যে হাইকমিশন কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোবাইল নম্বরগুলো হচ্ছে- ১০৪৩০৩১১০ (পাসপোর্ট সংক্রান্ত প্রয়োজনে), ০১০৪৩০৩০২১ (পাসপোর্ট সংক্রান্ত প্রয়োজনে) ও ০১১২৬২০৬৭০১ (শ্রম ও কল্যাণ সংক্রান্ত প্রয়োজনে)

উল্লেখ্য, প্রতি সোমবার থেকে শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত যোগাযোগ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।