shopner bd
শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩২
×

কাতারে সামাজিক সংগঠন মাটির টানে ফাউন্ডেশনের কমিটি ঘোষণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  ই এম আকশ, কাতার ০৬ সেপ্টেম্বর ২০২১, ১৮:০৭

ই এম আকশ, কাতার

মানবতার সেবায় আমরা, এই স্লোগানকে সামনে রেখে সামাজিক সংগঠন মাটির টানে ফাউন্ডেশন গতকাল রাজধানী দোহার একটি রেস্টুরেন্টে কাতার শাখার কমিটি ঘোষণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আল মাস্টার গ্রুপের চেয়ারম্যান ও জিটিভি দর্শক ফোরাম কাতার এর সভাপতি মাহামুদুল হাসানের সভাপতিত্বে ও তোফাজ্জল হোসেন এবং মুস্তাফিজুর রহমান এর যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটি কাতার বিসিকিউ এর সভাপতি আনোয়ার হোসেন আকন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিআইপি রফিকুল ইসলাম হেলাল, সৈয়দ আনা মিয়া, নুর মোহাম্মদ নুর, আমিনুল ইসলাম। 

স্বাগত বক্তব্য রাখেন, মাটির টানে ফাউন্ডেশনের পরিচালক জহিরুল ইসলাম, কামরুল মোল্লা, হাফিজ হাওলাদার।

আসাদুজ্জামান সিকদারকে সভাপতি, আল আমিন হাওলাদারকে সাধারণ সম্পাদক ও সজিব মোল্লাকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন বাংলাদেশ কমিউনিটি কাতার বিসিকিউ এর সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।