shopner bd
শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩২
×

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মালদ্বীপ প্রবাসী বাংলাদেশি চিকিৎসকদের ফ্রি মেডিকেল ক্যাম্প

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৭ সেপ্টেম্বর ২০২১, ১৪:১৮

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মালদ্বীপ প্রবাসী বাংলাদেশি চিকিৎসকদের ফ্রি মেডিকেল ক্যাম্প

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রবাসী বাংলাদেশি চিকিৎসকদের সহযোগিতায় মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন ২০, ২৭ আগস্ট ও ৩ সেপ্টেম্বর ধামানাভাসি মালে হাসপাতাল প্রাঙ্গণে ‘ফ্রি ফ্রাইডে ক্লিনিক’-এর আয়োজন করে।

এতে তিন দিনে মোট ২৩৭ জন প্রবাসী বাংলাদেশিকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশের বায়ো ফার্মা এবং মালদ্বীপের লাইফ সাপোর্ট ফ্রি ফ্রাইডে উপলক্ষে বিনামূল্যে ঔষধ সরবরাহ করে।
এদিকে, বিনামূল্যে মানসম্মত চিকিৎসা ও ওষুধ পেয়ে খুশী প্রবাসী বাংলাদেশিরা।

‘ফ্রি ফ্রাইডে ক্লিনিক’ উপস্থিত থেকে সর্ বিষয়ে খোঁজখবর নেন দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ সোহেল পারভেজ, তৃতীয় সচিব মিজানুর রহমান ভূঁইয়া এবং দূতাবাসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।