shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

আজ থেকে শুরু ঢাকা-কুয়েত ফ্লাইট

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৬:২৭

আজ থেকে শুরু ঢাকা-কুয়েত ফ্লাইট

ঢাকা-কুয়েতের সরাসরি ফ্লাইট দেড় বছর পর আজ বৃহস্পতিবার থেকে চালু হলো। বুধবার কুয়েত এয়ারওয়েজের ওয়েব সাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গেছে ঢাকা-কুয়েত ফ্লাইট পরিচালনা করবে সপ্তাহে ৫ দিন।

সিডিউল অনুসারে, ৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ভোর ৩টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়েতের উদ্দেশ্য ছেড়ে গেছে প্রথম ফ্লাইটটি।

দীর্ঘদিন কুয়েতের সঙ্গে বাংলাদেশসহ পাঁচটি দেশের সরাসরি বিমান চলাচল বন্ধ ছিল করোনা মহামারির কারণে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর বন্ধ থাকা নিষিদ্ধ দেশগুলোর সঙ্গে সরাসরি বিমান চলাচলের অনুমতি দিয়েছিল কুয়েত মন্ত্রিসভা। কিন্তু স্বাস্থ্যবিধি নির্দেশনা এবং বিমানবন্দরের যাত্রী উঠা নামার ধারণ ক্ষমতা সীমিত থাকায় পিছিয়ে দেওয়া হয়েছিল নিষিদ্ধ পাঁচ দেশের সঙ্গে বিমান চলাচল।

সবশেষ গত ৫ সেপ্টেম্বর মিসর এবং ৭ সেপ্টেম্বর ইন্ডিয়া থেকে কুয়েতে সরাসরি ফ্লাইট এসে পৌঁছেছে। কুয়েত মন্ত্রিসভা বিমানবন্দরের যাত্রী ক্ষমতা প্রতিদিন ১০ হাজার থেকে বাড়িয়ে ১৫ হাজার করার সিদ্ধান্ত নিয়েছে। তবে ফ্লাইটের উচ্চমূল্যের কারণে স্বস্তিতে নেই প্রবাসীরা। সরাসরি ফ্লাইট প্রতি গুনতে হচ্ছে লাখ টাকার উপরে। এদিকে সরাসরি ফ্লাইট চালু না হলেও অনেক প্রবাসী তুর্কি, সৌদি, বাহরাইন হয়ে ট্রানজিটের রুটে কুয়েত ফিরছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।