shopner bd
রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩২
×

বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে আগ্রহী সার্বিয়া

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৫:২৬

বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে আগ্রহী সার্বিয়া

বাংলাদেশ হতে কর্মী নিয়োগের ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেছেন সার্বিয়ার শ্রম মন্ত্রী। সার্বিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান সার্বিয়ার শ্রম, কর্মসংস্থান, প্রবীণ এবং সামাজিক বিষয়ক মন্ত্রী ডা. দারিজা কিসিচ তেপাভেভিচ এর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আগ্রহের কথা জানান।

এ সময় ঢাকা এবং বেলগ্রেডের মধ্যে ঐতিহাসিক বন্ধন এবং বিশেষ করে শ্রম এবং কর্মসংস্থানের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করার বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করেন; পাশাপাশি উভয়ের মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক-চুক্তি স্বাক্ষরের সম্ভাবনার বিষয়েও আলোচনা করা হয়।

বৈঠকে রাষ্ট্রদূতকে বৈধভাবে বাংলাদেশ থেকে দক্ষ ও আধাদক্ষ কর্মী নিয়োগে সার্বিয়ান কোম্পানিগুলোর গভীর আগ্রহের কথা অবহিত করা হয়। অন্যদিকে সার্বিয়ার ন্যাশনাল এমপ্লোয়িমেন্ট এজেন্সির (National Employment Agency) তথ্যমতে সম্প্রতি বাংলাদেশি শ্রমিকদের জন্য ৩০টি ওয়ার্ক পারমিট ইস্যু করা হয়েছে।

ইতোমধ্যে ১৪ জন বাংলাদেশি কর্মী একটি জ্বালানি কোম্পানিতে (BEDEM) যোগদানও করেছেন। রাষ্ট্রদূত ৮ সেপ্টেম্বর বিইডিইএম (BEDEM) কোম্পানি পরিদর্শন করেন এবং সংস্থাটির শীর্ষ কর্মকর্তা ও কর্মরত বাংলাদেশি কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। বাংলাদেশি কর্মীরা কোম্পানিতে কাজের পরিবেশ এবং কোম্পানির দেওয়া সুযোগ-সুবিধার ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।