কুয়েত প্রতিনিধি ২০ সেপ্টেম্বর ২০২১, ১৬:২৩
কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে কুয়েতের বিভিন্ন এলাকায় হানা দিয়ে আকামাবিহীন শ্রমিকদের গ্রেফতার করেছে। পুলিশি হেফাজতে গ্রেফতারকৃত প্রবাসীরা মনে করেন কোম্পানিগুলো যদি যথারীতি শ্রমিকদের আকামা নবায়ন করেন তাহলে কোন শ্রমিকই অবৈধ হবেনা।
কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গনমাধ্যম আরব টাইমস জানায়, কুয়েতে প্রায় দেড় লাখ অবৈধ শ্রমিক রয়েছেন যাদের অনেকেরই আকামা নেই। এদের অনেকেই আবার মালিকের বাসা থেকে পলায়ন বা কোম্পানি থেকে পলায়ন করে নিখোঁজ রয়েছেন। প্রতিদিনই কুয়েতের কোন না কোন এলাকায় প্রশাসন হানা দিয়ে এই সকল অবৈধ শ্রমিকদের গ্রেফতার করছেন।
এরই মধ্যে কুয়েতের বেনিদ আল গার এলাকায় ৯৬ জন, আহমেদী ও মোবারক আল কবীর এলাকায় গত দুইদিনে ৪৩০ জন ও হাওয়াল্লী এলাকা থেকে ১১৮ জন অবৈধ শ্রমিকদের পুলিশ গ্রেফতার করে।
উল্লেখ্য, করোনা মহামারী সময় গত এপ্রিল মাস থেকে এই সকল অবৈধ শ্রমিকদের জরিমানা প্রদান করে আকামা নবায়ন বা দেশে চলে যাওয়ার ঘোষণা দিলেও এই সকল শ্রমিকরা কুয়েত ছেড়ে যায়নি।
সাধারণ প্রবাসীরা মনে করেন কোন শ্রমিকই অবৈধ হয়ে কুয়েত প্রবেশ করেনা, কোম্পানিগুলোর সেচ্ছাচারিতার কারনেই আকামা নবায়ন না করার কারনে এ সকল শ্রমিকরা অবৈধ হয়ে যান। তারা মনে করেন কোম্পানি ও মালিকপক্ষ যদি শ্রমিক দের আকামা নবায়ন করেন তাহলে আর কোন শ্রমিক অবৈধ হবেনা। কুয়েতে প্রায় ৩ লক্ষ বাংলাদেশী রয়েছেন, এর মধ্যে প্রায় ১৫ হাজার আকামাবিহীন অবৈধ শ্রমিক রয়েছেন। তাদের ব্যাপারে কুটনৈতিক সমঝোতার ভিত্তিতে যেন আকামা সমস্যা সমাধানে সরকার ও দুতাবাস ভুমিকা গ্রহণ করেন এটাই প্রবাসীদের প্রাণের দাবী।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com