স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৫:২৪
কুয়েতে বাংলাদেশি প্রবাসী সংবাদকর্মীদের নিয়ে ফুটবল টিম গঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৩ সেপ্টেম্বর ফরওয়ানিয়া বাংলাদেশ প্রেস ক্লাবের কার্যালয়ে সংগঠনের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন ও সাধারণ সম্পাদক আ হ জুবেদ বাংলাদেশি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত প্রবাসী সংবাদকর্মীদের নিয়ে গঠিত ফুটবল টিমের সদস্যদের হাতে জার্সি তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন- জালাল উদ্দিন, শরীফ মিজান, আল আমিন রানা, সাদেক রিপন, মোহাম্মদ হেব্জু, মোশাররফ হোসেন, সেলিম হাওলাদার, আলাল আহমদ, জসিম ভূইয়াসহ অনেকেই। সভায় বক্তারা বলেন, পরিবার প্রিয়জন থেকে দূর পরবাসে কর্মব্যস্ত যান্ত্রিক জীবন হতে প্রশান্তির জন্য লেখালেখি সাহিত্য সংস্কৃতি চর্চা ও খেলাধুলার বিকল্প নেই।
পরিশেষে স্বাভাবিক জীবনে ফেরার জন্য করোনা হতে মুক্তি, দেশে ও প্রবাসীদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com