স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৭ অক্টোবর ২০২১, ১৬:৩৮
কুয়েতে গত ৪ দিনে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যুর হয়নি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৩০ জন, সুস্থ হয়েছেন ৪৮ জন, মৃত্যু ০, মোট মৃত্যু ২৪৫৫ জন। করোনা পরিস্থিতি উন্নতি হওয়াতে স্বস্তি ফিরে আসছে জনমনে, দেখছেন আশার আলো।
গণটিকা কার্যক্রমের অংশ হিসেবে কুয়েতের বিভিন্ন অঞ্চলে খোলা স্থানে ভ্রাম্যমাণ টিকা প্রদান করা হচ্ছে। কুয়েতে স্থানীয়রাসহ বিভিন্ন দেশে ৮০% লোকের প্রথম ডোজ টিকা সম্পন্ন এবং ৭৫% লোকের দুই ডোজ টিকা সম্পন্ন হয়েছে।
গণটিকা দান ও কঠোর পদক্ষেপের ফলে দেশটিতে মাস্ক ব্যবহার, স্বাস্থ্যবিধি মেনে চলছে সব শিক্ষাপ্রতিষ্ঠানসহ অফিস আদালত, সুপার সপ, শপিংমল ও ব্যবসা প্রতিষ্ঠানে বেড়েছ জনসমাগম। শিগগিরই স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যাশা সবার। এছাড়াও সবপর্যায়ে করোনায় বিগত দিনের ধকল কাটিয়ে চলছে ঘুরে দাঁড়ানোর জন্য জোর প্রচেষ্টা।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com