শরিফ মিজান, কুয়েত ১৯ অক্টোবর ২০২১, ১৭:৪৯
বাংলাদেশ দুতাবাস কুয়েতের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাছেলের ৫৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
জিওন ইসলামের সঞ্চালনায় মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল আশিকুজ্জামান পি এস সি, এ এফ ডব্লিউ সি, এনডিসিজির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুতালয় প্রধান নিয়াজ মোর্শেদ, ডিফেন্স এটাসী বিগ্রেডিয়ার জেনারেল আবু নাসের, হাসান মহিউদ্দিন সহ আরো অনেকে।
শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানে মাননীয় রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর বাণী যথাক্রমে পাঠ করেন শ্রম কাউন্সিলর আবুল হোসেন ও পাসপোর্ট ও ভিসাসংক্রান্ত ১ম সচিব ইকবাল আক্তার।
অনুষ্ঠানে মান্যবর রাষ্ট্রদূত মহোদয়সহ অতিথিরা শেখ রাসেল সহ ১৯৭৫ সালে ১৫ আগষ্টে নিহত সকল শহীদ এবং ১৯৭১ সালে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন মাওলানা মোজাম্মেল হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com