কুয়েত প্রতিনিধি ০৭ নভেম্বর ২০২১, ১৯:৪১
গতকাল কুয়েত সিটির রাজধানী রেষ্টুরেন্টে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জেল হত্যা দিবস পালিত হয়েছে।
পবিত্র কোরান তেলওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সংগঠনের সাধারণ সম্পাদক আবুল বাশারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বাবুল শেখ।
বক্তব্য রাখেন সরওয়ার, মীর শাহীন, আলাউদ্দীন, সাইফুল বাবুল, জসীম উদ্দীন ইমন, নয়ন মোল্লাসহ আরো অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কলংকময় ১৯৭৫ সালে ৩ নভেম্বর আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে জাতীয় চার নেতাকে জেলে হত্যা করেন একটি কুচক্রী ঘাতক মহল। বক্তারা এই জঘন্য হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। বিদেশে পালিয়ে থাকা খুনীদের দেশে এনে বিচারের আওতায় আনার জোর দাবী জানান।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com