কুয়েত প্রতিনিধি ২০ নভেম্বর ২০২১, ১৬:১৬
কুয়েতে দীর্ঘ ৮৭ জুমার পর পুনরায় ১৯ নভেম্বর শুক্রবার জুমার নামাজে বাংলা ভাষাসহ বিশ্বের ১৫টি ভাষায় জুমার খুতবা পাঠের অনুমতি দিয়েছে কুয়েতের ধর্ম মন্ত্রণালয়।
ফরওয়ানিয়া, রোমাতিয়া, চেবদী, সোলবিয়া, জাহারা এলাকায় নির্দিষ্ট মসজিদে বাংলা খুতবা পাঠ করা হয়।
এছাড়াও ধাপে ধাপে আগের চালু থাকা সব মসজিদে বাংলা ভাষাসহ বিভিন্ন দেশের ভাষায় খুতবা চালু হবে। বর্তমানে কাছাকাছি দাঁড়িয়ে স্বাভাবিক নিয়মে নামাজ আদায় করছেন মুসল্লিরা।
করোনা মহামারি শুরু হওয়ার কারণে ২০২০ সালের ১৩ মার্চ থেকে মসজিদগুলোতে নামাজ বন্ধ করে দেওয়া হয়।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com