শরিফ মিজান, কুয়েত ২৫ নভেম্বর ২০২১, ১৭:৩১
কুয়েতের সালমিয়া অঞ্চলে হোটেল মিলিনিয়ামের হলরুমে বাংলাদেশ দুতাবাস কুয়েত (২১ শে নভেম্বর) রোববার যথাযোগ্য মর্যাদায় ও উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করেছে।
পবিত্র কোরান তেলওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। কুয়েতে নিযুক্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল মোঃ আশিকুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়াও কুয়েত সশস্ত্র বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দেশের প্রতিরক্ষা এ্যাটাসে, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাগন, বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে ডিফেন্স এটাসে বিগ্রেডিয়ার জেনারেল মোঃ আবু নাসের স্বাগত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মেজর জেনারেল খালেদ বেলাল আল ওবায়েদী। এরপর মান্যবর রাষ্ট্রদূত সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য কুয়েত ও বাংলাদেশর বন্ধুত্বপূর্ণ গৌরবময় ইতিহাসের উপর গুরুত্বারোপ করে বক্তব্য প্রদান করেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com