shopner bd
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩২
×

সৌদি জেদ্দায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

  সৌদি আরব প্রতিনিধি ২০ জানুয়ারি ২০২২, ১৬:০২

সৌদি জেদ্দায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

চলতি বছরে ঢাকা বোর্ডের অধীনে জেদ্দায় অনুষ্ঠিত হওয়া এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক। তিনি জেদ্দার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ২০২১ সালে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের হাতে প্রশংসাপত্র তুলে দেন।

কার্যালয় প্রধান আজিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেদ্দা কনস্যুলেটের শ্রম কাউন্সিলর মো. আমিনুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মুকুল ও অধ্যক্ষ মো. হামদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

কনস্যুলেট প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সৌদি সরকারের স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকাসহ অভিভাবকরাও।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।