shopner bd
বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩২
×

এবার শারজাহ রুটে উড়বে বিমান

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২১ জানুয়ারি ২০২২, ১৭:০৮

এবার শারজাহ রুটে উড়বে বিমান

সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবির পর এবার শারজাহ রুটেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিজেদের ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে। আগামী ২৫ জানুয়ারি থেকে এ রুটে সরাসরি ফ্লাইট চালু করবে বিমান।

সংস্থাটি একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, ঢাকা-শারজাহ রুটে সপ্তাহে চারটি করে ফ্লাইট পরিচালনা করবে তারা। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের ফ্লাইট বিজি-৫১ সপ্তাহে প্রতি মঙ্গল, বৃহস্পতি, শনি ও সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় ছেড়ে শারজাহ বিমানবন্দরে পৌঁছাবে স্থানীয় সময় রাত সোয়া ২টায়।

ফ্লাইট বিজি-১৫২ সপ্তাহে প্রতি মঙ্গল, বুধ, শুক্র ও রোববার শারজাহ থেকে ভোর ৪টায় ছেড়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছাবে স্থানীয় সময় সকাল পৌনে ১১টায়। এবং চট্টগ্রাম থেকে সকাল পৌনে ১২টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে দুপুর সাড়ে ১২টায়।

বিজ্ঞপ্তিতে যাত্রীদের ফ্লাইট ছাড়ার অন্তত আট ঘণ্টা আগে ট্রাভেল অ্যাডভাইজারি অনুযায়ী, সব কর্মকাণ্ড সম্পন্ন করতে প্রয়োজনীয় কাগজপত্রসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকতেও বলা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।