কুয়েত প্রতিনিধি ১৮ মার্চ ২০২২, ১৬:৩২
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনাসভা করেছে কুয়েত দূতাবাস।
রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামানের সভাপতিত্বে ও জিহন ইসলামের সঞ্চালনায় এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, দোয়া, বাণীপাঠ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রদূতসহ দূতাবাসের কর্মকর্তা ও কমিউনিটির নেতৃবৃন্দ।
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনান দূতাবাসের কর্মকর্তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও বাংলাদেশি সংবাদকর্মীসহ কুয়েত বাংলাদেশ কমিউনিটি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সবশেষে ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com