মো. রুস্তম খাঁন, রিয়াদ, সৌদি আরব ০৮ মে ২০২২, ১১:১৮
ফ্রেন্ডস অব বাংলাদেশ রিয়াদ সৌদি আরবের ঈদ পুনর্মিলনী স্থানীয় এক কমিউনিটি সেন্টারে ফ্রেন্ডস অব বাংলাদেশ রিয়াদের ভারপ্রাপ্ত সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুর রহমান নিঠুল ও সহ সভাপতি বাবু নন্দলাল সরকারের যৌথ সঞ্চয়ালনায় অনুষ্ঠিত হয়েছে।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রিয়াদ ফ্রেন্ডস অব বাংলাদেশের সহ সভাপতি মোহাম্মদ ইছা উল্লাহ।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রিয়াদ মহানগর যুবলীগ সভাপতি শওকত ওসমান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহ সভাপতি জাকের হোসেন টিটু,রিয়াদ জেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি আবুল হাসনাত সুমন পাটোয়ারী, রিয়াদ মহানগর জাতীয় শ্রমিকলীগ সভাপতি আব্দুল জলিল,শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সভাপতি কেএম জাকেরুল ইসলাম।
বক্তৃতায় বক্তারা আহবান করেন , বঙ্গবন্ধুর আদর্শ শুধু বুকে ধারণ করলে চলবে না তা কর্মের মাধ্যমে প্রতিফলন করতে হবে। দেশ ভালো ভাবে পরিচালনা করতে নামাজ আদায় করে প্রধানমন্ত্রী দলনেতা শেখ হাসিনার জন্য দোয়া কামনা করতে হবে। আগামী নির্বাচনে বিজয়ের ধারাবাহিকতা রক্ষার জন্য প্রত্যকটি প্রবাসী নেতা কর্মীকে ঐক্য বদ্ধ হয়ে কাজ করতে হবে।
এসময় রিয়াদের দশ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক প্রবাসী নেতা কর্মী উপস্থিত ছিলেন।
পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ঈদ পুনর্মিলনীর সমাপ্তি ঘটে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com