shopner bd
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩২
×

মরিশাসে শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৫ আগস্ট ২০২২, ২৩:৪৬

মরিশাস
মরিশাস

মরিশাস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে বাংলাদেশ হাইকমিশন। 

শেখ কামালের জন্মদিন উপলক্ষে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিশেষ মোনাজাত, বাণী পাঠ ও আলোচনা সভা আয়োজন করা হয়। 

অনুষ্ঠানের শুরুতেই হাইকমিশনার শহিদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। 

এ দিনটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং জীবিত সকল সদস্যের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং জন্মদিন উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। বাণী পাঠ ও অনুষ্ঠান পরিচালনা করেন অত্র মিশনের প্রথম সচিব ও দূতালয় প্রধান জনাব সুমন আচার্য। 

হাইকমিশনার রেজিনা আহমেদ বক্তব্যের শুরুতে শ্রদ্ধাভরে স্মরণ করেন স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শেখ কামালের বর্নাঢ্য জীবনের বর্ণনা দিতে গিয়ে বলেন, শেখ কামাল ছিলেন বঙ্গবন্ধুর আদর্শে বলীয়ান এক অসাধারণ তরুণ। তিনি ছিলেন বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিবাহিনীর অন্যতম সংগঠক। মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর প্রধান মোহম্মদ আতাউল গতি ওসমানীর এডিসি হিসেবেও কাজ করেন। ক্রীড়ানুরাগী হিসেবে আজও যে নামটি বাঙ্গালী জাতি স্মরণ করে সে হলো সবার প্রিয় শেখ কামাল। 

হাইকমিশনার অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ থেকে শেখ কামালের সাথে সম্পর্কিত একটি মর্মস্পর্শি অংশ পাঠ করলে তা উপস্থিত দর্শক শ্রোতার হৃদয় ছোঁয়ে যায়।   

তিনি আরও বলেন, অতি অল্প সময়ে শেখ কামাল বাংলাদেশের ক্রীড়া অঙ্গনে প্রভূত অবদান রাখতে পেরেছিলেন। তিনি ছিলেন আবাহনী ক্রীড়া চক্র এর প্রতিষ্ঠাতা। ক্রীড়াঅন্তপ্রাণ শেখ কামাল ক্লাবে ফুটবল ও ক্রিকেট খেলোয়াড় সৃষ্টি, বাছাই এবং অনুশীলনের জন্য বিদেশ থেকে প্রশিক্ষক নিয়ে এসেছিলেন। সঙ্গীত এবং নাট্যকলার প্রতিও তার ছিলো অদম্য আগ্রহ। 

তিনি ঢাকা থিয়েটার ও স্পন্দন ব্যান্ড দলের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি আরো উল্লেখ করেন যে, এই বিষয়গুলো বর্তমান প্রজন্মের অনেকেই হয়ত অবহিত নয়, সেজন্যে আমাদের সকলের দায়িত্ব তা তুলে ধরা। 

অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন। অতিথিদের দুপুরের খাবারের মাধ্যমে আপ্যায়ন করা হয়।  

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।