shopner bd
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩২
×

ওয়ার্ল্ড এক্স‌পো আয়োজনে উদ্যোগ সৌদি আরবের, বাংলাদেশের সমর্থন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১১ আগস্ট ২০২২, ১৬:৪১

সৌ‌দি আর‌ব
সৌ‌দি আর‌ব

ওয়ার্ল্ড এক্স‌পো ২০৩০ আয়োজন করতে চায় সৌ‌দি আর‌ব। এ বিষয়ে সৌদি আরবের প্রতি সমর্থন ব্যক্ত করেছে বাংলাদেশ। সৌ‌দি বাদশাহ সালমান বিন আব্দুল আজি‌জের কাছে পাঠা‌নো এক চিঠিতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ সমর্থন জানান।

বুধবার (১০ আগস্ট) সৌ‌দি আর‌বে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জা‌বেদ পা‌টোয়া‌রী রাষ্ট্রপতির চিঠিটি সৌ‌দি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের কাছে হস্তান্তর ক‌রেন।

রিয়া‌দের বাংলাদেশ দূতাবাস জানায়, চিঠি হস্তান্তর করার পর দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা করেন উভয়পক্ষ। পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি এই সম্পর্ককে আরও গভীর করার প্রত্যাশা করেন। তারা দুই দেশের মধ্যে চলমান কিছু সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।