স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৫ মে ২০২৩, ০০:১৫
সৌদি আরব হাফার আল বাতেন কুমিল্লা জেলা প্রবাসী কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন ও আলোচনা সভার আয়োজন করা হয় কাসর আল সালাম কমিটি সেন্টার রাবুয়ায়। কুমিল্লা জেলা প্রবাসী পরিষদের সভাপতি আব্দুল মোতালেব মজুমদারের সভাপতিত্বে আলমগীর পাশা ও আবুল বাশারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
অনুষ্ঠানের বক্তব্য রাখেন, মুন্সি আরিফুল ইসলাম ইয়াকুব নবীসহ আরও অনেকে।
অনুষ্ঠানে সৌদি আরব প্রবাসী অফার আল বাতেনের রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, ব্যবসায়ী ও বিপুল শংকর প্রবাসীরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।
এসময় কুমিল্লা জেলা প্রবাসী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ বলেন, “দেশের দুর্যোগ মোকাবেলায়, প্রবাসীদের লাশ দেশে প্রেরণ,রোগাক্রান্ত অসহায় প্রবাসীসহ বিভিন্ন মানবিক কাজের পাশে থাকাই এই সংগঠনের মূল লক্ষ্য।”
এরপর কুমিল্লা জেলা প্রবাসী কল্যাণ পরিষদের ৩০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। আব্দুল মোতালেব মজুমদারকে সভাপতি আবুল হোসেনকে সাধারণ সম্পাদক ও আলমগীর পাশাকে সাংগঠনিক সম্পাদক করে এই কমিটির পদযাত্রা শুরু হয়।
নতুন কমিটিকে প্রধান উপদেষ্টা, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ কার্যকরী পরিষদের সবাইকে ফুল দিয়ে বরণ করা হয়। এরপর নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com