shopner bd
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩২
×

বাহরাইনে শোক দিবস পালন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৬ আগস্ট ২০২৩, ১২:১৫

.
.

যথাযোগ্য মর্যাদায় বাহরাইনের বাংলাদেশ দূতাবাসে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী পালন করা হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টায় দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত করে ও জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে কর্মসূচির সূচনা করেন।

দিবসটি উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতেই বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণীসমূহ পাঠ করা হয়। এসময় বঙ্গবন্ধুর উপর নির্মিত একটি তথ্যচিত্র প্রর্দশন করা হয় এবং জাতির পিতার জীবন ও কর্মের ওপর উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ একসূত্রে গাঁথা। তিনি তাঁর গোটা জীবন নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে জাতীয় স্বার্থের তরে উৎসর্গ করেছিলেন। স্বাধীনতার পর মাত্র সাড়ে তিন বছরেই তিনি যুদ্ধবিধ্বস্ত দরিদ্র রাষ্ট্রকে স্বল্পোন্নত রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হয়েছিলেন। বঙ্গবন্ধু শুধু একটি স্বাধীন দেশ দিয়ে যাননি; তিনি সদ্য স্বাধীন একটি রাষ্ট্রের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈকিত ও সাংস্কৃতিক কাঠামো কেমন হবে তারও একটি যুগোপযোগী রুপরেখা প্রণয়ন করে ছিলেন।’

বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যবৃন্দের আত্মার মাগফেরাত কামনা এবং দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া করা হয়। বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশিরা এসকল অনুষ্ঠানে যোগ দেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।