shopner bd
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩২
×

অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিলের নতুন কার্যনির্বাহী কমিটি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:২১

.

অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিল’র (এবিবিসি) ১৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। শনিবার সিডনির ব্যাঙ্কসটাউন এম্পোরিয়াম ফাংশন সেন্টারে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এজিএমের প্রথম অংশে বিদায়ী কোষাধ্যক্ষ মোহাম্মদ হোসেন আর্থিক প্রতিবেদন পেশ করেন। পরে বিদায়ী সভাপতি আবু শাহদাত সরকার কমিটি ভেঙে দেন এবং মিসেস ওয়েন্ডি ই লিন্ডসে, প্রিজাইডিং অফিসার অ্যান্থনি খৌরি এবং রফিকুল আলম খানের সহায়তায় নতুন কমিটির জন্য একটি নির্বাচন পরিচালনা করা হয়।

নির্বাচন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাম্বেলটাউনের ডেপুটি মেয়র মোহাম্মদ ইব্রাহিম খলিল এবং অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের (এবিবিএফ) সভাপতি আবদুল খান রতন।

নতুন কার্যনির্বাহী কমিটিতে ফয়েজ দেওয়ান সভাপতি, আবু শাহদাত সরকার ও মো. শাহিনুল ইসলাম সহ সভাপতি, মোতাসিম বিল্লাহ সাধারণ সম্পাদক, কাউন্সিলর সাজেদা আক্তার ও লিটন বাউল সহ-সম্পাদক, মো. মোজাম্মেল হক কোষাধ্যক্ষ হয়েছেন। কার্যনির্বাহী সদস্য হয়েছেন সৈয়দ মাহবুব মোর্শেদ, মো. শাজেদুল ইসলাম, রবিন ফেরদৌস, সাজ্জাদ হক, হেমা জোয়ার্দার, সাদিক করিম, মোহাম্মদ ফাহাদ চৌধুরী ও মোহাম্মদ ভূঁইয়া।

নবনির্বাচিত সভাপতি ফয়েজ দেওয়ান তার বক্তব্যে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগকে উন্নীত করার লক্ষ্যে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সকল প্রাসঙ্গিক স্টেকহোল্ডারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।