shopner bd
শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩২
×

বাংলাদেশ দূতাবাস লিসবনে বিজয় দিবস পালিত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৯ ডিসেম্বর ২০২৩, ০০:০০

.

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পর্তুগালের লিসবনে বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস পালন করা হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী দূতাবাস প্রাঙ্গণে বাংলাদেশের ৫২তম মহান বিজয় দিবস পালন করা হয়। সকালে চ্যান্সারি প্রাঙ্গণে রাষ্ট্রদূত রেজিনা আহমেদ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করেন।

দূতাবাসে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে রাষ্ট্রদূত রেজিনা আহমেদ পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হয়। প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সংগঠনের নেতা ও কর্মীরাও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

রাষ্ট্রদূত রেজিনা আহমেদ দূতাবাসে আয়োজিত বিজয় মেলার স্টল উদ্বোধন করেন। স্টলগুলোতে প্রবাসী বাংলাদেশি নারী উদ্যোক্তারা বিভিন্ন রকমের পিঠা, খাদ্য-সামগ্রী ও হস্তশিল্পের প্রদর্শন করেন।

প্রবাসী বাংলাদেশি ছাড়াও অনেক বিদেশি নাগরিক বিজয় মেলার স্টলগুলো পরিদর্শন করেন। 

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবার ও মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে মহান বিজয় দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাঠানো বাণী পাঠ করা হয়।
 
রাষ্ট্রদূত রেজিনা আহমেদ তার বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ, বীরাঙ্গনা ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন। তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে দেশে-বিদেশে অবস্থানকারী সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টাই বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সহায়তা করবে। তিনি সবাই বৈধভাবে রেমিট্যান্স পাঠানোর জন্যও অনুরোধ জানান।

আলোচনায় বক্তারা বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বাঙালিদের জীবনে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন।

পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার, জাতীয় চার নেতা এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের আত্মার মাগফেরাত ও দেশের সার্বিক উন্নয়নের জন্য মোনাজাত করা হয়।

বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে দূতাবাসে প্রবাসী শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রবাসী শিল্পীদের অংশগ্রহণে গান, কবিতা ও নৃত্য পরিবেশিত হয়। 

এসময় বিজয় দিবসে মুক্তিযুদ্ধ বিষয়ক গান, কবিতা ও নৃত্য পরিবেশনা দর্শকের মাঝে মুক্তি সংগ্রামের আবহ সৃষ্টি করে। পরিশেষে, রাষ্ট্রদূত রেজিনা আহমেদ ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবার হাতে পুরস্কার তুলে দেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।