shopner bd
শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩২
×

প্রাধনমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে জার্মান যাচ্ছে ইতালি আ.লীগ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৫

.

টানা চতুর্থবারের মত প্রাধনমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মত আগামী ১৬ ফ্রেব্রুয়ারি জার্মানির মিউনিখ যাওয়ার কথা রয়েছে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দলীয় নেত্রীকে শুভেচ্ছা জানাতে ওই দিন মিউনিখ যাচ্ছেন ইতালি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ নিয়ে সম্প্রতি ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম মাঝির সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান সিদ্দিকীর পরিচালনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রউফ ফকির, আফতাব বেপারী, মাইনুদ্দিন লিটন হাজারি, আলি আজম, কবির হোসেন, ইতালি আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আফছার বেপারী, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক জি আর মানিক, এ আর আহাম্মেদ তপু, সাংগঠ‌নিক সম্পাদক না‌জিম উদ্দিন চৌধুরী, শ্রমীক নেতা ইলিয়াস মোল্লা, ইতালি আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বায়েজিদ আলি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাজিব রহমান প্রমুখ।

এদিকে ওই সভায় ইতালি আওয়ামী লীগ নিয়ে প্রবাসীদের মাঝে বিতর্কিত ও বিভাজনে সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ তোলেন নেতারা। তখন উপস্থিত শীর্ষ নেতারা এ বিষয়ে আলোচনা করে পরে সাবধান দেওয়ার কথা জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।