স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০১ এপ্রিল ২০২৪, ২৩:৫১
আইডিইবি সিঙ্গাপুর চ্যাপ্টারের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মার্চ) সিঙ্গাপুরের মোস্তফা প্লাজার সেরাঙ্গন রোডের স্বনামধন্য রেস্টুরেন্ট হাজী বিরিয়ানিতে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্তমান কমিটির সভাপতি মো. হাসানুজ্জামান, সহ সভাপতি মহসিন মিয়া, সাধারণ সম্পাদক নাজমুল খান, সাংগঠনিক সম্পাদক রিয়াজ মোল্লা, অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন, আইসিটি সম্পাদক রাকিব হাসান, প্রচার সম্পাদক ফিরোজ আলম এবং প্রস্তাবিত কমিটির সভাপতি মো. মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক আইনুল আহম্মেদ, ওয়েলফেয়ার সম্পাদক মোজাম্মেল হক, সাংস্কৃতিক সম্পাদক সেলিম মাহমুদ।
আরও উপস্থিত ছিলেন আইডিইবি সিঙ্গাপুর চ্যাপ্টারের সদস্য মাইনুদ্দিন মহসিন, রাকিবুল রকিসহ বিশিষ্ট ব্যবসায়ী মো. আকরাম খান ও অন্য অতিথিরা।
অনুষ্ঠান দোয়া ও মোনাজাত শেষে আগতরা ইফতার গ্রহণ করেন। পরে তারা সিঙ্গাপুরে দৃষ্টিনন্দন আঙ্গুলিয়া মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন। নামাজ শেষে পুনরায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয় এবং সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
আলোচনা শেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে সংগঠনের পাশে থেকে সংগঠনকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান সংগঠনে দায়িত্বশীল নেতারা।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com