shopner bd
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩২
×

রোমে বিমান বাংলাদেশ ফ্যানস ক্লাবের টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০২ এপ্রিল ২০২৪, ২২:৫৬

.

ইতালির রোম শহরে বিমান বাংলাদেশ ফ্যানস ক্লাবের স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্টেরর পুরস্কার বিতরণ করা হয়েছে।

রোববার (৩১ মার্চ) এই পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ ফ্যানস ক্লাবের রোমের ফোকাল পার্সন আলেস্তান্দো গাইতা, সেবার বাংলাদেশ এর কান্ট্রি হেড মোহাম্মদ সাইফুল হক, গ্রিন টিভির নির্বাহী সম্পাদক নাদিরা কিরণ, ডেইলি স্টার এর সিনিয়র রিপোর্টার রাশেদুল হাসান, বৈশাখি টিভির সিনিয়র রিপোর্টার রিতা নাহার, কালের কণ্ঠের সিনিয়র সাংবাদিক মাসুদ রুমি, বিমান প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক মো. আল মাসুদ খান, বিমান বাংলাদেশ ফ্যানস ক্লাবের সাংগঠনিক সম্পাদক খাইরুল হাসান মিকনসহ বিমান বাংলাদেশ ফ্যানস ক্লাবের সদস্যরা।

পুরস্কার বিতরণের সময় উপস্থিত অতিথিরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্যানস ক্লাবের উদ্যোক্তা ও সদস্যদের ভূয়সী প্রশংসা করেন। তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ঢাকা-রোম-ঢাকা ফ্লাইটের সফলতায় বিমান বাংলাদেশ ফ্যানস ক্লাব বিশেষ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বিমান বাংলাদেশ ফ্যানস ক্লাবের উদ্যোক্তারা ফ্যানস ক্লাব গঠনে সম্মতি ও সহযোগিতা করার জন্য বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিমের (অতিরিক্ত সচিব) প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন

উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্যবস্থাপক (জনসংযোগ) মো. আল মাসুদ খান গত বছরের ১৬ ডিসেম্বর বিমান বাংলাদেশ ফ্যানস ক্লাব গঠন করেন। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।