shopner bd
বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩২
×

সিঙ্গাপুরে প্রবাসীদের নিয়ে বাংলাদেশ সোসাইটির ইফতার

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০২ এপ্রিল ২০২৪, ২৩:০৯

.

সিঙ্গাপুরে প্রবাসীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করেছে বাংলাদেশ সোসাইটি। গতকাল রোববার দেশটির তামান জুরং এলাকার দৃষ্টি নন্দন আশিয়াকিরীন মসজিদে এ ইফতার অনুষ্ঠিত হয়। 

এ সময় সিঙ্গাপুরে বসবাসরত প্রায় ১৬০০ প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি ইফতার মাহফিল অনুষ্ঠান এক ভিন্ন মাত্রা পায়। উক্ত অনুষ্ঠানে সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশি পরিবারবর্গের পাশাপাশি সিঙ্গাপুরে বিভিন্ন ধর্মের মানুষ এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। সংগঠনের কোষাধ্যক্ষ কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট জিল্লুর রহমান সিদ্দিকী এবং জেনারেল সেক্রেটারি সুব্রত সাহা বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. তৌহিদুল ইসলাম এনডিসি, সিঙ্গাপুরের সরকারি ও বেসরকারি, সংগঠনের বিভিন্ন  ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন ইফতার মাহফিলে। এছাড়া আরও উপস্থিত ছিলেন সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির  সাবেক সভাপতি, কাউন্সিল মেম্বার এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ। এছাড়া মুসলিম স্কলার, আহমেদ ফারিটজ বিন মোহাম্মদ হাইরুদিন অতিথি হিসেবে ইফতার মাহফিলে সবার উদ্দেশে বক্তব্য রাখেন।

‘আওয়ার কমিউনিটি, মাই রেসপনসিবিলিটি’ এই স্লোগান নিয়ে সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি সিঙ্গাপুরের বুকে বিভিন্ন সামাজিক উন্নয়নে কাজ করে আসছে। অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন করার জন্য বিভিন্ন শ্রেণির ভলান্টিয়াররা উল্লেখযোগ্য অবদান রেখেছে।

দোয়া ও মোনাজাত , ইফতার শেষে সিঙ্গাপুরে সবার সঙ্গে কুশলাদি বিনিময় শেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে সংগঠনের পাশে থেকে সংগঠনকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।