shopner bd
বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩২
×

বাহরাইনে আর এস মানবতা যুব কল্যাণ পরিষদের ইফতার

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৮ এপ্রিল ২০২৪, ২৩:০১

.

বাহরাইনে আর এস মানবতা যুব কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) রাজধানী মানামা কুকমেইল রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. রাজু শিকদারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ভূঁইয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব  (শ্রম) মো. মাহফুজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সমাজ বাহরাইনের সভাপতি মো. মঞ্জু আহমেদ, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. কায়েস আহমেদ, আওয়ামী লীগ বাহরাইনের সহ সভাপতি সাহেব মিয়া, জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি অলিউর রহমান, রাজনীতিবিদ ও সাংবাদিক ফোরাম বাহরাইনের সভাপতি আব্দুল কাদের, বঙ্গবন্ধু পরিষদ বাহরাইনের সাধারণ সম্পাদক ওমর ফারুক, বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ পরিষদের সভাপতি সেলিম দড়ি, হিন্দু মহাজোট বাহরাইনের সাধারণ সম্পাদক ও আর এস মানবতা যুব কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বিষ্ণুপদ দেব, ফুলতলী ইসলামিক সোসাইটি বাহরাইনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, মৌলভীবাজার জেলা ঐক্য পরিষদ বাহরাইনের দপ্তর সম্পাদক সুমন, বাংলাদেশ সোসাইটি বাহরাইনের সাবেক সহ-সভাপতি সুমন মিয়া।

আরও উপস্থিত ছিলেন আর এস মানবতা যুব কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি শওকত মোড়লসহ বাহরাইনের বিভিন্ন অরাজনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

এতে দেশবিদেশের মুসলমানদের জন্য দোয়া করা হয়। পরে ইফতারের ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।