shopner bd
বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩২
×

বাংলাদেশ বিজনেস কমিউনিটি বাহরাইনের ইফতার

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৯ এপ্রিল ২০২৪, ২৩:৩৩

.

বাহরাইনে বাংলাদেশিদের শীর্ষ ব্যবসায়ী সংগঠন বাংলাদেশ বিজনেস কমিউনিটি বাহরাইনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ এপ্রিল) বাহরাইনের রাজধানী মানামা মিরাডোর হোটেলে স্থানীয় সময় বিকেলে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ভারপ্রাপ্ত সভাপতি সাবের আহমেদে সভাপতিত্বে ও সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান সোহাগের পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।

এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট ব্যবসায়ী আলাউদ্দিন আহম্মেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েস, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মাহফুজ রহমান, বাংলাদেশ স্কুল বাহরাইনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মইজ চৌধুরী, সংগঠনের প্রধান উপদেষ্টা ফয়সাল মাহমুদ চৌধুরী, ফুয়াদ তাহির শান্তনু, আসিফ আহমেদ, মাজহারুল হক নয়ন, বিজনেস কমিউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজা, আনোয়ার হোসেন, হাসেম রানা, ইসমাইল, আরিফ আহমেদ।

আরও উপস্থিত ছিলেন তপন ভূইয়া, জালাল আহমেদ, ইস্রাফিল, মোহাম্মদ ইসলাম, আলী হোসেন, মোহাম্মদ মিজান, সিরাজুল ইসলাম চুন্নু, শাহ আলম, মুস্তাক আহম্মেদ, হারিস খলিফা, ফারুকসহ বাংলাদেশ কমিউনিটির রাজনৈতিক-অরাজনৈতিক, আঞ্চলিক ও সামাজিক সংগঠনগুলোর শীর্ষ স্থানীয় নেতারা, ইঞ্জিনিয়ার, প্রফেসর, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও প্রবাসী ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্য অতিথিরা এসময় বাংলাদেশ বিজনেস কমিউনিটির ভূয়সী প্রশংসা করেন। ব্যবসা বাণিজ্যসহ সব মানবিক কাজে এ সংগঠনের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তারা। ইফতারের আগ মুহূর্তে বাহারাইন প্রবাসী সহ দেশ-বিদেশের সকলের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।