shopner bd
বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩২
×

কুয়েতে পহেলা বৈশাখ উদযাপন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২০ এপ্রিল ২০২৪, ১১:০৭

.

কুয়েতে বাংলা নববর্ষ ১৪৩১ ও পহেলা বৈশাখ উদযাপন করেছে প্রবাসী বাংলাদেশি নারীদের সংগঠন উইমেন্স এমপাওয়ারমেন্ট অর্গানাইজেশন।

রোববার (১৪ এপ্রিল) কুয়েতের খাইরান অঞ্চলের এক রিসোর্টে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন করা হয়। নানা স্বাদের নানা রকমের পিঠা-পায়েসে পান্তা, ইলিশ ও রকমারি ভর্তায় আপ্যায়ন চলে দিনভর। ছিল নারী ও শিশুদের অংশগ্রহণে ঐতিহ্যবাহী নানা খেলাধুলা।

এবার ঈদুল ফিতরের পরপরই পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। আয়োজকরা দুই উৎসব একসঙ্গে উদযাপন করতে পেরে আনন্দিত। তারা বলেন, পহেলা বৈশাখ উদযাপন করা মানে শুধু উৎসবে মেতে ওঠা নয়, বাঙালির বর্ষবরণ সংস্কৃতিকে পরবর্তী প্রজন্মকে জানিয়ে দেওয়াও এর উদ্দেশ্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সভাপতি কবি ও সাংবাদিক নাসরিন আক্তার মৌসুমি, সহ সভাপতি পারভীন ইসলাম, সহ ক্রীড়া সম্পাদক লিজা মাহবুব ও ইঞ্জিনিয়ার আহলাম আমজাদসহ বাংলাদেশি প্রবাসী পরিবারের সদস্যরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।