shopner bd
বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩২
×

জালালাবাদ অ্যাসোসিয়েশন বাহরাইনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩১ মে ২০২৪, ১১:৩১

.

জালালাবাদ অ্যাসোসিয়েশন বাহরাইন শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ মে) বাহরাইনের অদূরে জুফের শহরের স্থানীয় চার তারকা হোটেল আল মনজিলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মোহাম্মদ রজব আলীর সভাপতিত্বে ও সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সিনিয়র সহ সভাপতি মো. জসিম উদ্দিন, মো. আরিফ, ছানু মিয়া, চিকন আহমেদ, ওলি উদ্দিন শামিম, বিষ্ণুপদ দেব, টিপু সুলতান, কালা মিয়া চৌধুরী, সাহেদ আহমেদ ওলিউর রহমান, শওকত মিয়া সুলতান আহমেদ, শাহ আলম, এম শামিম, রানা, মোহাম্মদ সুমন, আজমল আহমেদ সবুজ মিয়া, শাবলু মিয়াসহ অনেকে।

অনুষ্ঠানে সর্বসম্মতিতে আগামী দুই বছরের জন্য মোহাম্মদ কায়েছ আহমেদকে পুনরায় সভাপতি ও আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক এবং লিমন আহমেদকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

শেষে বাহরাইনে অবস্থানরত প্রবাসীসহ দেশ-বিদেশের সবার মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।