shopner bd
বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩২
×

ঝড় এলো বৃষ্টি এলো

  ড. মহসিন আলী, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র ১৯ জুন ২০২৪, ১২:৪৭

.

ঝড় এলো বৃষ্টি এলোঠা

ঠান্ডা হাওয়া বইছে ভালো ।

মানুষ আসে ঘরে ফিরে 
পশু পক্ষি ফিরে নীড়ে ।

বৃষ্টি এলো ঝেপে ঝেপে 
ঝড় এলো কেঁপে কেঁপে ।
আকাশ ভরা মেঘ কালো 
চাঁদ সূর্য্যের নেই আলো ।

আঁধার রাতের জোনাকি
আলো দিতে দেয় না ফাঁকি ।
বিজলির আলোয় কেঁপে উঠে
কখন যে সে পরবে ফেটে ।

গাছের ডাল যায় নড়ে 
পাতা ঝরে উড়ে উড়ে ।
টিনের চালে শব্দ হয়
কিছুই শোনা নাহি যায় ।

পাখীরা গাছের ডালে
বাতাসের তালে দুলে ।
ভিজা দেহে কাঁপে শীতে
পাতায় লুকায় প্রাণ বাঁচাতে ।

ঝড়ে ডাল ভেঙ্গে পরে
পাখীরা সব যায় উড়ে ।
মুশুল ধারে বৃষ্টি পরে
ঝুম ঝুম শব্দ করে ।

বৃষ্টির পরে ঝড়ের তালে
রিম ঝিম ঘরের চালে ।
শীতল হাওয়া বয়ে যায়
ঘরে বসে প্রাণ জুডায় ।

কৃষকেরা সব হুক্কা খায়
কৃষানীরা সব ঘর গুছায় ।
ঘরের কোণে বাবুই পাখী
কিচির মিচির করে ডাকি ।

তাল গাছেতে চড়ুই পাখী
নীড়ে করছে ডাকাডাকি ।
বাতাসেতে ঝুলছে বাসা 
কখন হায় ভাঙ্গবে আশা ।

ঝড়ে বাসা ছিঁড়লে হায়
বেঁচে থাকার নেই উপায়।
গাছের ডালে ফিরতে হবে
নতুন বাসা বুনতে হবে ।

বনের বেরা ছুনের ঘরে
টাপুর টুপুর পানি পরে ।
ঘরের ভিতর পানি আসে
ঘর যেন বন্যায় ভাসে ।

কৃষক কিষানি শীতে কাঁপে
ঘরের কোনে জড়িয়ে লেপে।
আল্লাহ্ রাসুল ডেকে ডেকে
প্রার্থনা করে প্রাণ ভিক্ষে ।

কেমন করে কাটবে রাত
পানির মাঝে জীবন পাত ।
কতজনের যে ভাঙ্গছে ঘর
ভাসছে তারা পানির উপর ।

কত বাড়ি ঘর ভেঙ্গে পরে 
কত মানুষ যায় যে মরে ।
নদী হয়ে সাগরে যায়
কত প্রাণ সম্পদ ভাসায় । 

এমনই হায় ঝড়ের তান্ডব
ঝড় হয় না কারো বান্ধব ।
ঝড় দেয় কষ্টের জীবন
নেয় কেড়ে মাঠের ফলন ।

ঘর বাড়ি আপন জন
ভাঙ্গে গাছ পালা বন ।
নতুন স্বপ্ন দেখতে হবে
নতুন পৃথিবী গড়তে হবে ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।