shopner bd
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
×

কাতার দূতাবাসে বিএনপির প্রতিনিধিদল

  কাতার প্রতিনিধি, ই এম আকাশ ২০ জানুয়ারি ২০২৫, ২০:১৮

.

বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাওয়ার উদ্দেশ্যে এয়ার অ্যাম্বুলেন্স ও অন্যান্য সহযোগিতা দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে একটি ব্যক্তিগত পত্র প্রদান করেন। 

১৯ জানুয়ারি দুপুর ২:৩০ টায় বিএনপির একটি প্রতিনিধি দল কাতার দূতাবাসে গমন করে এবং কাতার দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ খালিদ আল মাদিদ এর সাথে দেখা করে পত্রটি হস্তান্তর করেন। 

এ সময় দূতাবাসের কর্মকর্তা রশিদ হাজা আল মারি উপস্থিত ছিলেন। 

বিএনপির প্রতিনিধি দলে ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও চেয়ারপার্সনস ফরেন অ্যাফেয়ার্স এডভাইজরি কমিটির সদস্য, সাবেক সচিব মো. ইসমাইল জবিউল্লাহ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের  উপদেষ্টা ও  চেয়ারপার্সনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির স্পেশাল অ্যাসিসট্যান্ট ড. মাহদী আমিন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।