shopner bd
সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩২
×

জেদ্দায় এফএম বোরহান উদ্দিনকে বিদায় সংবর্ধনা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৬ অক্টোবর ২০১৯, ১৩:০৫

রিপোর্টার্স এসোসিয়েশন অফ ইলেকট্রনিক মিডিয়া সৌদি আরব পশ্চিমাঞ্চলের উদ্যোগে মান্যবর কনসাল জেনারেল এফএম বোরহান উদ্দিনকে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন চ্যানেল আই সৌদি আরব প্রতিনিধি ও সংগঠনের সভাপতিএম ওয়াই আলাউদ্দিন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিধায়ী কনসাল জেনারেল এফএম বুরহানুদ্দিন। সভায় বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন- কাউন্সিলর লেবার মো. আমিনুল ইসলামসহ কনস্যুলেটের কর্মকর্তাবৃন্দ। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আরটিভির জেদ্দা প্রতিনিধি হানিছ সরকার উজ্জলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংগঠনের উপদেষ্টা রুমী সাঈদ, সিনিয়র সহ সভাপতি বাংলাভিশন জেদ্দা প্রতিনিধি সোহেল রানা সংগঠনের সাধারণ সম্পাদক এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম, সহ-সভাপতি এটিএন বাংলা মক্কা প্রতিনিধি সাজেদুল ইসলাম সংগঠনের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন বকুল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সাইফুল রাজিব, রঞ্জু আহমেদ, সৈয়দ আহমেদ, মোবারক হোসেন ভূঁইয়া, আল মামুন শিপন। আরও উপস্থিত ছিলেন- কামাল পারভেজ অভি, কাউসার আব্দুস সালাম, ইকবাল হোসেন প্রধান, মোহাম্মদ নূর। বিদায়ী অতিথি তার বক্তব্যে বলেন, এই মিডিয়াদের প্রচারণার জন্য আজ বাংলাদেশ কনস্যুলেট বহির্বিশ্বের মধ্যে নাম্বার ওয়ান পর্যায়ে আছেন। গণশুনানি এবং ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের সদস্যগুলো প্রচারণারই ফসল। সবশেষে বিদায়ী অতিথিকে ক্রেস্ট প্রদান করেন সংগঠনের পক্ষ থেকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।