shopner bd
সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩২
×

রিয়াদে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২২ নভেম্বর ২০১৯, ২১:৪৭

সৌদি আরব রিয়াদ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে হোটেল মেরিয়টে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে । ২১ নভেম্বর বৃহস্পতিবার রাতে কেক কাটার মাধ্যমে তা উদযাপন করা হয়। রিয়াদ বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স এ্যাটাচি বিগ্রেডিয়ার জেনারেল সাইদ সিদ্দিকীর সঞ্চালনা ও রাষ্ট্রদূত গোলাম মসীহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সৌদি রয়েল নেভী এডমিরাল মুনসুর বীন সালেহ আল আসলানী। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের জাতীয় সংগীত, সৌদি আরবের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর কেক কেটে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়। এ সময় অনুষ্ঠানে আগত বিভিন্ন দেশের সামরিক, বেসামরিক,দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।