shopner bd
সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩২
×

শরীয়তপুর জাজিরা থানার পালেরচর চেয়ারম্যানকে সংবর্ধনা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৩ নভেম্বর ২০১৯, ১৩:১৮

শরীয়তপুর জেলার জাজিরা থানার পালেরচর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মতিউর রহমান বেপারী সম্প্রতি সৌদি আরব রিয়াদে শুভাগন উপলক্ষে প্রবাসী পালেচর বাসির পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেয়া হয়। প্রবাসী জাজিরা থানা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বৃহত্তর প্রবাসী ফরিদপুর আ’লীগের সাংগঠনিক সম্পাদক ইসমাইল মোড়ল ও সাংস্কৃতিক সম্পাদক রাজিব মুন্সীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন- সংবর্ধিত অতিথি পালেরচর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মতিউর রহামান বেপারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- রিয়াদ আওয়ামী পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বৃহত্তর প্রবাসী ফরিদপুর আ’লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, এসকান্দার আলী খান। প্রধান বক্তা ছিলেন-খোরশেদ মাদবর। সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- নুরুল ইসলাম ঢালী, মুজিবুর হাওলাদার, লাল মিয়া তালুকদার, জসিম উদ্দিন আকন ও মিজান তালুকদার। আরও উপস্থিত ছিলেন- ফারুক সরদার-সভাপতি (রিয়াদ প্রবাসী শিবচর আ’লীগ), আয়নাল শেখ(ভারপ্রাপ্ত সভাপতি প্রবাসী জাজিরা আ’লীগ) মতি মাদবর, শোরবা দোরানী, ইজু হাওলাদার, নাজমুল হাওলাদার, রানা বেপারী, সওকাত মাদবর, সফিকুল বেপারী প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- আমি একজন সাবেক প্রবাসী। এলাকার উন্নয়নে প্রবাসীদের দাবি দাওয়া পূরণ করবো। জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিচ্ছেন। জামায়ত বিএনপি নাশকতার নাননা ষড়যন্ত্র চলছে। এ বিয়য় প্রবাসীদের সতর্ক থাকতে হবে। সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি প্রবাসী আ’লীগ নেতা এসকান্দার আলী খান বলেন, এক সময় প্রবাসে আ’লীগের কথা বলাই যেতো না। প্রায় ২৫ বছর যাবৎ প্রবাসে নৌকার কথা, জননেত্রী শেখ হাসিনার কথা বলে আসছি। জামায় বিএনপি থেকেও নিজ দলের ও মুজিব সৈনিক দ্বারা বেশি লাঞ্চনা গঞ্জনা, নানান ভাবে প্রতিহিংসার স্বীকার হয়েছি। তারপরও একদিনের জন্য নৌকার কথা ছাড়িনি। অনুষ্ঠানে রিয়াদ প্রবাসী আ’লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন পাঠ ও জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।