shopner bd
সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩২
×

তাবুকে দরসুল কোরআন ও ওয়াজ মাহফিল উপলক্ষে প্রস্তুতি সভা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৫ নভেম্বর ২০১৯, ১৬:০২

আগামী ৫ ডিসেম্বর কাদিছিয়ায় লিয়া লিনা কমিউনিটি সেন্টারে দরসুল কোরআন ও ওয়াজ মাহফিল অনুষ্ঠানের প্রস্তুতি সভা করেছে সৌদি আরব আঞ্জুমান খুদ্দামুল মুসলেমিন তাবুক। তাবুক আঞ্জুমান খোদ্দামুল মুসলেমীনের নিজস্ব কার্যালয়ে প্রথমে কোরআন থেকে তেলাওয়াত করেন নাজিম উদ্দিন নিজাম এবং হামদ ও নাত পরিবেশন করেন হাকিম তালুকদার। প্রস্তুতি সভার সভাপতিত্ব এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- সৌদি আরব আঞ্জুমান খুদ্দামুল মুসলেমিনের চেয়ারম্যান মাওলানা হারুন মোস্তফা উর রশীদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মাওলানা আব্দুল মাজেদ, কুমিল্লা প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি সিআইপি শাহ আলম চৌধুরী, আনোয়ার হোসেন ( ময়মনসিংহ), নাসির উদ্দিন বাবুল, আব্দুল মান্নান, মোফাজ্জল প্রধান, আবু বক্কর, শিপন, আমির হামজাসহ তাবুক কমিউনিটির নেতৃবৃন্দ। তাবুক প্রবাসী বাংলাদেশিসহ সর্বস্তরের প্রবাসীদের সম্পৃক্তকরণ এবং কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়ার উদ্দেশ্যে সকলের প্রতি আহ্বান করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।