কুয়েতে মানবতার কল্যাণে নিবেদিত থাকবে জৈন্তাপুর প্রবাসী গ্রুপ
সম্প্রীতির বন্ধনে ঐক্যবদ্ধভাবে মানবতার কল্যাণে নিবেদিত থাকবে বলে জানিয়েছেন জৈন্তাপুর প্রবাসী গ্রুপ, কুয়েতের নেতৃবৃন্দরা।
কুয়েত সিটির একটি হোটেলে মোজাম্মেল হেলালির সভাপতিত্ব ও মিজবাহ হোসেনের সঞ্চালনায় জৈন্তাপুর প্রবাসী গ্রুপের উদ্যোগে এক আলোচনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- মোহাম্মদ সোলাইমান।
বক্তব্য রাখেন- জয়নুর রহমান, মাশুক আহমেদ, হেলাল আহমেদ, মোশাররফ হোসেনসহ আরও অনেকে।
অনুষ্ঠানে মিছবাহ হোসেনকে আহ্বায়ক ও মাশুক আহমেদকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।