shopner bd
সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩২
×

সৌদিতে রেমিটেন্স যোদ্ধার আকস্মিক মৃত্যু, পরিবারে শোকের মাতম

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৭ নভেম্বর ২০১৯, ১০:৪৮

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সৌদি প্রবাসী এক রেমিটেন্স যোদ্ধার আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। মৃতদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছে তার পরিবারের লোকজন। স্বপ্ন নিয়ে প্রায় তিন বছর আগে সৌদি আরবের জেদ্দায় পাড়ি জমান উপজেলার দক্ষিণ ইউনিয়নের বীরচন্দ্র পুর গ্রামের মৃত আফিল উদ্দীনের ছেলে মো. রহিম মিয়া (৫৩)। রবিবার সৌদি আরব সময় রাত ২.৩০মিনিটে নিজ রুমে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যু বরণ করেন। এদিকে রাতে তার মৃত্যুর সংবাদ বাংলাদেশে তার নিজ বাড়িতে পৌছলে তার পরিবারের মাঝে শোকের মাতম শুরু হয়। তার মৃতদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সৌদি আরবে বাংলাদেশি দুতাবাস ও স্থানীয় সংসদ সদস্য আইন মন্ত্রী আনিসুল হক ও প্রধান মন্ত্রীর শেখ হাসিনার সহযোগীতা কামনা চেয়েছেন শোকাহত তার পরিবারের সদস্যরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।