shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

স্বর্ণ জয়ের মিশনে সালমাদের প্রথম জয়

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৩ ডিসেম্বর ২০১৯, ১৬:০৬

এসএ গেমসে জয়ে স্বর্ণ জয়ের মিশন শুরু করল বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকাকে ৭ উইকেটে হারিয়ে শুভসূচনা করেছে তারা। টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১২২ রান করেন লংকানরা। ওপেনার উমেষা থিমাসিনি ৪৯ বলে ৫ চার ও ৪ ছক্কায় করেন সর্বোচ্চ ৫৬ রান। ওয়ানডাউনে নামা দলপতি হার্শিথা মাধবী ৩০ বলে করেন ৩৩ রান। এরপর কারও ব্যাট থেকেই তেমন রান আসেনি। বল হাতে বাংলাদেশের হয়ে দারুণ পারফর্ম করেন নাহিদা আক্তার। ৪ ওভারে ৩২ রান খরচায় তুলে নেন ৪ উইকেট। তাকে সমর্থন জোগানো দলীয় অধিনায়ক সালমা খাতুন উইকেট না পেলেও শ্রীলংকা ব্যাটারদের চেপে ধরেন। ৪ ওভারে দেন মাত্র ১৩ রান। পরে ব্যাট হাতে দলকে জয়ের পথ দেখিয়েছেন আয়েশা রহমান, ফারজানা হক ও সানজিদা ইসলাম। এতে ১৮.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। ওপেনার আয়েশা ৩৫ বলে ২ চার ও ১ ছক্কায় ২৯ রান করে বিদায় নেন। ১৮ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন ফারজানা। অপর প্রান্তে ৪৫ বলে ৮ বাউন্ডারিতে হার না মানা সর্বোচ্চ ৫১ রান করেন সানজিদা। তাদের ব্যাটে আরামসে জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।