shopner bd
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
×

বিগ ব্যাশ নয়; বিপিএলে খেলবেন আন্দ্রে রাসেল

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৫ ডিসেম্বর ২০১৯, ১৫:৩০

অস্ট্রেলিয়ার ঘরোয়া বিগ ব্যাশ লিগে (বিবিএল) নয়; আসন্ন বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলবেন ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান আন্দ্রে রাসেল। গুঞ্জন ছিল, বিপিএলে পাওয়া যাবে না রাসেলকে। বিগ ব্যাশে খেলবেন তিনি। কিন্তু অস্ট্রেলিয়ার পত্রিকা সিডনি মনিং হেরাল্ড বলছে ভিন্ন কথা। প্রত্রিকাটিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বিড় ব্যাশ নয় বিপিএল খেলবেন রাসেল। ফলে রাসেলকে নিয়ে শংকা কেটে গেল। রাজশাহী রয়্যালসের হয়ে মাঠ মাতাবেন বিধ্বংসী অল-রাউন্ডার রাসেল। আরেক ক্যারিবিয়ান দানব ক্রিস গেইল টুর্নামেন্টের শেষের দিকে যোগ দেবেন চট্টগ্রামে। বিপিএলে নিয়মিত খেলেন রাসেল। গত কয়েক বছর ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলেছেন তিনি। এবার রাজশাহীর হয়ে খেলবেন রাসেল। এই দলে আছেন লিটন দাস, আফিফ হোসেন, রবি বোপারা, হজরতউল্লাহ জাজাইয়ের মত খেলোয়াড়। ১১ ডিসেম্বর থেকে শুরু হবে বিপিএল। এর আগে ৮ ডিসেম্বর হবে জমকালো উদ্বোধন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।