shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

ইতিহাস গড়লেন বার্সার ফাতি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১১ ডিসেম্বর ২০১৯, ১০:৫০

ইতিহাস গড়লেন আনসু ফাতি। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা এখন বার্সেলোনার তরুণ এই ফরোয়ার্ড। সান সিরোতে মঙ্গলবার রাতে ‘এফ’ গ্রুপের ম্যাচে ইন্টার মিলানকে ২-১ গোলে হারায় বার্সেলোনা। দলের জয়সূচক দ্বিতীয় গোলটি করেন ফাতি। ম্যাচের ৮৫ মিনিটে তাকে বদলি হিসেবে নামান বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দে। পরের মিনিটেই বক্সের সামনে থেকে নিচু শটে গোল করেন তিনি। ১৭ বছর ৪০ দিন বয়সে এই ম্যাচ খেলতে নেমেছিলেন ফাতি। তিনি ভেঙেছেন প্রায় ২২ বছরের রেকর্ড। ১৯৯৭ সালে অলিম্পিয়াকোসের হয়ে ১৭ বছর ১৯৪ দিন বয়সে চ্যাম্পিয়নস লিগে গোল করেছিলেন পিটার ওফোরি-কুইয়ে। গত আগস্টে বার্সেলোনার মূল দলে অভিষেক হয় ফাতির। একই মাসে ওসাসুনার বিপক্ষে গোল করে লা লিগায় বার্সার হয়ে সবচেয়ে কম বয়সে গোল করার রেকর্ড গড়েন। এবার সবচেয়ে কম বয়সে গোল করার রেকর্ড গড়লেন চ্যাম্পিয়নস লিগে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।