shopner bd
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
×

আইপিএলের নিলামে পাঁচ বাংলাদেশি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৪ ডিসেম্বর ২০১৯, ১৪:৫৬

আইপিএলের নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের পাঁচ ক্রিকেটারের নাম থাকা বড় ধরনের চমকই বলতে হবে। যে মুশফিকুর রহিম অভিমান থেকে আইপিএলে নাম পাঠান না, তাকেও রাখা হয়েছে নিলামের চূড়ান্ত তালিকায়। তালিকার অন্য চার ক্রিকেটার হলেন- মুস্তাফিজুর রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন। প্রাথমিক তালিকায় বিসিবির মাধ্যমে নাম পাঠিয়েছিলেন তামিম ইকবাল, মাহমুদুল্লাহ, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, তাসকিন আহমেদ ও মুস্তাফিজ। এই তালিকা মাহমুদুল্লাহ ও মুস্তাফিজকে রেখে বাছাই পর্বেই বাদ দেওয়া হয় তামিম, মিরাজ, সৌম্য ও তাসকিন। বিসিবির একটি সূত্র জানিয়েছে, আইপিএল নিলাম কর্তৃপক্ষ পরে নিজেদের থেকেই মুশফিক, সাব্বির ও সাইফউদ্দিনের নাম চেয়ে নেয়। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে মুস্তাফিজের ভিত্তিমূল্য সবচেয়ে বেশি এক লাখ রুপি। উইকেটকিপার শ্রেণিতে থাকা মুশফিক ও ব্যাটসম্যান মাহমুদুল্লাহর ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি করে। সাব্বির ও সাইফউদ্দিনের ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি করে। বাংলাদেশের পাঁচ ক্রিকেটারসহ এবারের আইপিএলের নিলামে তোলা হচ্ছে ৩৩২ ক্রিকেটারকে। প্রাথমিকভাবে ৯৯৭ ক্রিকেটারের নাম নথিভুক্ত হয়েছিল। সেখান থেকেই বাছাই করে চূড়ান্ত তালিকা করা হয়েছে। তাদের মধ্যে ১৮৬ জন ভারতের, ১৪৩ জন বিদেশি। সহযোগী দেশ থেকেও নেওয়া হয়েছে তিনজন। এবারের নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য দুই কোটি টাকা ধরা হয়েছে। এই তালিকায় জায়গা করে নিয়েছেন সাতজন বিদেশি প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, ক্রিস লিন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ডেল স্টেইন ও অ্যাঞ্জেলো ম্যাথুজ। এই তালিকা ধরে আগামী ১৯ ডিসেম্বর কলকাতায় হবে নিলাম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।