স্যান্তোকির ওয়াইড-নো বলের বিষয়ে যা বললেন পাপন
বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী ম্যাচে সিলেটের ক্যারিবীয় ক্রিকেটার ক্রিশমার স্যান্টোকিকের নো বল-ওয়াইড নিয়ে এবার মুখ খুললেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
ওই ঘটনার তিন দিন পার হলেও এ বিষয় নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কোনো কথা শোনা যায়নি। তবে এবার এ বিষয়ে কথা বললেন বিসিবি সভাপতি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "এটা আমাদের দেখার বিষয় নয়, এ নিয়ে কাজ করবে খোদ আইসিসির দুর্নীতি দমন ইউনিট।। এখানে আমাদের কিছু নেই করার। নো বল হয়েছে, নো বল টা বড়। নো বল খুবই সাধারণ ঘটনা। এর মধ্যে অন্য কিছু আছে কিনা সেটা আমাদের দেখার কথা না। সাধারণত এটা আইসিসি দেখে।”
বিসিবি সভাপতি আরো বলেন, ”এবার প্রত্যেক দলের সাথে এন্টি করাপশন ইউনিটের লোক আছে। এবং এটা ওরাই ঠিক করে দিয়েছে। আমরা কোনো ইন্টারফেয়ার করিনি। এর মধ্যে কিছু আছে কি নেই সেটা ওরা দেখবে। এটা নিয়ে আমাদের কিছু বলারও কথা না। এটা নিয়ে কথা বলার কোনো প্রশ্নই নেই।”