shopner bd
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
×

আবারো ফিফটি হাঁকালেন মেসি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২২ ডিসেম্বর ২০১৯, ১২:০৩

গত ১০ বছরে নয়বারই ক্রিকেটের মতো ফুটবলে ফিফটি হাঁকিয়েছেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনার আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। শুধুমাত্র হয়নি ২০১৩ সালে। তবে সেবার না পারলেও চলতি বছরে আলাভেজের বিপক্ষে বার্সেলোনার জেতা ম্যাচে ব্যক্তিগত গোলসংখ্যা অর্ধশতক পূর্ণ করলেন মেসি। ওই বছর তিনি করেছিলেন ৪৫টি গোল। জানা গেছে, গতকাল শনিবার রাতে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে আলাভেজের বিপক্ষে ৪-১ গোলে জিতেছে মেসির বার্সেলোনা। এই ম্যাচের ৬৯ মিনিটে প্রায় ২০ গজ দূর থেকে ছয় ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে প্রতিপক্ষের জালে বল জড়ান তিনি। আর এর মধ্য দিয়ে ২০১৯ সালে আরো একবার ৫০টি গোল করার কীর্তি গড়েন এই আর্জেন্টাইন জাদুকর। এ ম্যাচে নামার আগে তার গোলসংখ্যা ছিল ৪৯টি। গত ১০ বছরে মেসির গোলসংখ্যা ২০১০ সালে ৬০ গোল। ২০১১ সালে ৫৯ গোল। ২০১২ সালে ৯১ গোল। ২০১৩ সালে ৪৫ গোল। ২০১৪ সালে ৫৮ গোল। ২০১৫ সালে ৫২ গোল। ২০১৬ সালে ৫৯ গোল। ২০১৭ সালে ৫৪ গোল। ২০১৮ সালে ৫১ গোল। ২০১৯ সালে ৫০ গোল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।