shopner bd
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
×

খেলোয়াড়দের বেশি বেতন দেয় বার্সেলোনা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৪ ডিসেম্বর ২০১৯, ১৭:৪৭

ক্লাবের মূল খেলোয়াড়দের বেতন দেয়ার তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। হওয়ারই কথা। কারণ লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, জেরার্ড পিকে, জর্ডি আলবা, মার্ক আন্দ্রে টের স্টেগেন, আতোয়াঁ গ্রিজমান, ফ্রেঙ্কি ডি ইয়ং, সার্জিও বুসকেটস- তারায় ঠাসা বার্সা। কাজেই প্রত্যেকটা তারকাকে দলে ধরে রাখার জন্য স্বাভাবিকভাবেই মোটা অঙ্কের বেতন দিতে হয় তাদের। গ্লোবাল স্পোর্টস স্যালারিজের ওপর হওয়া এক সমীক্ষায় কাতালন দলটির পরেই আছে আরেক স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। এ বছর তালিকার সেরা দশটির মধ্যে ৭টিই দখল করে নিয়েছে যুক্তরাষ্ট্রের বাস্কেটবল ক্লাবগুলো। ১২টি দেশের ১৮টি শীর্ষ লিগের ৩৫০টি ক্লাবের মূল দল পরিচালনার খরচের ওপর জরিপ করে স্পোর্টস ইন্টিলিজেন্স। এ বছর বার্সেলোনার গড় খরচ ৯৮ লাখ পাউন্ড। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের গড় খরচ ৮৯ লাখ পাউন্ড। তিনে আছে ইতালির জুভেন্টাস। এরপর ত্রয়োদশ স্থানে ইংলিশ লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।