shopner bd
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
×

ম্যানইউকে হারিয়ে জয়ে ফিরল আর্সেনাল

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০২ জানুয়ারি ২০২০, ১৭:৩৮

তিনদিন আগে চেলসির বিপক্ষে ঘরের মাঠেই অনেকটা সময় এগিয়ে থেকে শেষ দিকে দুই গোল খেয়ে ২-১ ব্যবধানে হেরেছিল আর্সেনাল। কিন্তু এবার আর ভুল করেনি গানাররা। পাঁচ ম্যাচে পয়েন্ট হারানোর পর ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে জয়ের দেখা পেলো দলটি। বুধবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটিতে ম্যানইউকে ২-০ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরল স্বাগতিক আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই গোল পায় আর্সেনাল। ম্যাচের ৮ম মিনিটে ফরাসি ডিফেন্ডার নিকোলা পেপে দলকে এগিয়ে দেন। এরপর ৪২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পাপাস্তাথোপুলস। বাকি সময়ে আর কোনও গোল না হলে ২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে গানাররা। এই জয়ে টেবিলের দশম স্থানে উঠে এলো দলটি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।