shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজই কি মাশরাফির শেষ?

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৮ জানুয়ারি ২০২০, ২১:০০

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী মার্চে বাংলাদেশ সফরে আসার কথা ছিল জিম্বাবুয়ের। কিন্তু মার্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকায় দু’টি প্রীতি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। এজন্যই সিরিজটি এগিয়ে আনার পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ফলে আগামী মাসেই বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এর মধ্যে আলোচনায় চলে এসেছেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ওই সিরিজ দিয়েই কি আন্তর্জাতিক ক্যারিয়ারকে ইতি টানবেন মাশরাফি? তবে বিসিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে, অবসরের সিদ্বান্ত মাশরাফি নিজেই নিবেন। এবারের বাংলাদেশ সফরে একটি টেস্ট ও পাঁচটি টি-২০ ম্যাচ খেলার সূচি রয়েছে জিম্বাবুয়ের। তবে মাশরাফির জন্য ওই সিরিজে দু’টি ওয়ানডে রাখার পরিকল্পনা রয়েছে। গেল মে মাসে ইংল্যান্ড এন্ড ওয়েলসে ওয়ানডে বিশ্বকাপে সর্বশেষ ওয়ানডে খেলেছেন অধিনায়ক মাশরাফি। এরপর শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার জন্য প্রস্তুত ছিলেন ম্যাশ। কিন্তু শেষ মুহূর্তে ইনজুরিতে পড়ে সিরিজ থেকে ছিটকে পড়েন। তবে বিশ্বকাপেই অবসর নেয়ার কথা ছিল মাশরাফির। কিন্তু বিসিবি বস নাজমুল হাসান পাপন বলেছিলেন, দেশের মাটিতেই অবসর নেবেন মাশরাফি। প্রয়োজন হলে তার জন্য বিশেষ ওয়ানডে আয়োজন করা হবে। ২০০৯ সালে সর্বশেষ টেস্ট খেলেন মাশরাফি। ইতোমধ্যে টি-২০ থেকে অবসর নিয়েছেন তিনি। জাতীয় দলের হয়ে শুধু ওয়ানডে খেলছেন ম্যাশ। বিশ্বকাপের পর দেশের মাটিতে কোনও আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেনি বাংলাদেশ। তবে শ্রীলংকার মাটিতে তিন ম্যাচের সিরিজ খেলেছে টাইগাররা। ওই ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। তবে অফিসিয়ালি মাশরাফির অবসর নিয়ে কিছু বলেনি বিসিবি। মাশরাফির ব্যাপারে মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, মাশরাফির অবসর নিয়ে আমরা কোনও সিদ্বান্ত নিতে পারি না। এমন সিদ্বান্ত তার নিজেরই নেয়া উচিত এবং আমাদের কাছ থেকে জাকজমকপূর্ণ বিদায় তার প্রাপ্য।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।