shopner bd
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
×

শীতার্ত মানুষের পাশে সাকিব

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১১ জানুয়ারি ২০২০, ০৯:৩১

দীর্ঘদিন ধরেই ইয়ামাহা মোটরবাইকের অ্যাম্বাসেডর হিসেবে তাদের বিভিন্ন বিজ্ঞাপন ও প্রোগ্রামে অংশগ্রহণ করছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। এবার ইয়ামাহার উদ্যোগে গভীর রাতে ঢাকা শহরের ভাসমান শীতার্ত মানুষদের পাশে দাড়ালেন তিনি। গতকাল শুক্রবার মধ্যরাতে কনকনে শীত বা বৃষ্টি থেকে রক্ষায় সুবিধাবঞ্চিত মানুষদের তাবু ও কম্বল বিতরণের মাধ্যমে তাদের পাশে দাঁড়ায় ইয়ামাহা রাইডার ক্লাব বাংলাদেশ ফেইসবুক গ্রুপের বাইকাররা। তাদের সাথে অংশ নিয়েছিলেন এসিআই মটরস এর এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস, ইয়ামাহা বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান এবং টিম ইয়ামাহা। উল্লেখ্য, গত বছর ২৯ অক্টোবর ম্যাচ ফিক্সিং না করলেও প্রস্তাব পেয়ে সেই তথ্য গোপন করায় ক্রিকেট থেকে এক বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন সাকিব। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ২৯ অক্টোবর আবার ক্রিকেটে ফিরতে পারবেন তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।