নেইমারের জোড়া গোলেও জিতল না পিএসজি
ফ্রেঞ্চ লিগ ওয়ানে নেইমারের জোড়া গোলের পরও জিতল না পিএসজি। রোমার সঙ্গে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে তারা।
রোববার রাতে লিগ ওয়ানে বর্তমান চ্যাম্পিয়নদেরকে তাদেরই মাঠে ৩-৩ গোলে রুখে দিয়েছে সবশেষ ২০১৬-১৭ আসরের শিরোপাজয়ী মোনাকো।
ঘরের মাঠে প্রথমে লিড নিয়েও জয়বঞ্চিত হয়েছে টেবিলের শীর্ষে থাকা পিএসজি। ম্যাচের ৩ মিনিটে শুরুটা করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। চার মিনিটের ব্যবধানে মার্টিনেজের সমতায় ফিরে মোনাকো। ১৩ মিনিটে ফরাসি ফরোয়ার্ড বেন ইয়েদেরের গোলে লিডও পায় তারা।
এরপর নিজেদের ভুলে প্রতিপক্ষ পিএসজির বাড়িয়ে দেয় গোলের স্কোর। আর ম্যাচের ৪২ মিনিটে নেইমার গোল করলে ৩-২ ব্যবধানে বিরতিতে যায় পিএসজি। তবে দ্বিতীয়ার্ধে মোনাকো আবারও সমতায় ফিরে। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে নেয় দু’দল।